1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীর রেলের জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৭১৭ বার
Oplus_131072
94

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। আজ সোমবার (২৬ মে) দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশের আরশিনগর রেল ক্রসিং থেক বাদুয়াচর রেলগেইট এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় ভেকু মেশিন দিয়ে রেলওয়ের জায়গায় অবৈধ ভাবে গড়ে উঠা প্রায় শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ।

বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। একমাস আগে অবৈধ স্থাপনা উচ্ছেদে মাইকিং করা হয়। তারপরও অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেয়নি। আজ সকাল ১১ টা থেকে অবৈধ স্থাপনা গুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এই উচ্ছেদ অভিযান চারদিন অব্যহত থাকবে। উচ্ছেদের পর পুণরায় দখল করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট সারোয়ার আলম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, রেলওয়ে পুলিশ ও থানা পুলিশসহ আনসার সদস্যরা সদস্য বৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT