1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৪৬০ বার
81

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে মো জাকির আলী (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত জাকির আলী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকার আলীম উদ্দিনের ছেলে।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে আনুমানিক বেলা সাড়ে ৪ টায় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, জাকির আলী রায়পুরার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণ্যেরটেক এলাকার বাবর আলীর মেয়ের সাথে সংসার পাতেন। বিয়ের পর থেকে দীর্ঘ ৮-১০ বছর যাবৎ পরিবার নিয়ে এই এলাকা বসবাস করতেন। তিনি মুরগি আনা-নেওয়ার কাজ করতেন। আজ বিকেলে এলাহী বাক্সের বাড়ির সামনে রাস্তায় বসে ছিলেন জাকির আলী। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন। তার ডান পাশ কিছুটা জলসে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বারৈচা বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে জেলা হাসপাতালে পাঠান। জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরজাল ইউপি সদস্য সাব্বির আহমেদ তুহিন বজ্রপাতে মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, আজই জানাজা শেষে ব্রাহ্মণ্যেরটেক কবরস্থানে জাকির আলীকে দাফন করা হয়।

নরসিংদীর কন্ঠস্বর / এম.আ.আই

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT