1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৮৩ বার
92

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ঈদ-উল ফিতর উপলক্ষে প্রান্তিক জনগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) দুপুরে রায়পুরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩ শত দুঃস্থ অসচ্ছল পরিবারের হাতে এসব উপহার তুলে দেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। প্রতি প্যাকেট ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, সেমাই ২ প্যাকেট ও নুডুলস ৩ প্যাকেট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধূরীর সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা, রায়পুরা থানা অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সহ সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

পর্যায়ক্রমে জেলার প্রত্যেকটি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT