1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীর মেঘনা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৫ বার
105

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী মেঘনা নদীতে ভাসমান অবস্থায় একটি গলা কাটা অজ্ঞাত (৪০) নামে এক ব‍্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯সেপ্টেম্বর ) বিকেল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামের পশ্চিম পাড়ার মেঘনা থেকে অর্ধগলিত অবস্থা মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ সদস‍্যরা।

করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বিকেলে আলোকবালী ইউনিয়ন পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এস আই ইউসুফ আলী খান মোবাইলে খোদাদিলার পশ্চিম পাড়ায় একটি লাশ পানিতে ভাসছে করিমপুর নৌ পুলিশ ফাঁড়িকে এমন সংবাদ দেয়। করিমপুর নৌ পুলিশ সদস‍্যরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। মরদেহটি নদীতে ভাসমান অবস্থায় শরিরে অর্ধেক অংশ কচুরীপানায় ঢাকা ছিল।

মরদেহটির পচে গলে শরীরের বিভিন্ন অংশ খসে পড়েছিল। সেই সাথে মরদেহটির গলাকাটা, পেটকাটা অবস্থায় ছিলেন বলে জানায় করিমপুর নৌ-পুলিশ। পরে ময়না তদন্তের জন‍্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আলোকবালী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু বলেন, আমিও লোক মারফত অবগত হয়েছি। তবে লোকটি আমাদের এলাকার নয়।

করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ উপ পরিদর্শক (এস আই) মনিরুল ইসলাম এ তথ‍্য নিশ্চিত করে জানান, অজ্ঞাত ব‍্যক্তির মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি । পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিময়াধীন রয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT