1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৪৬৫ বার
47

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে মাহিন মিয়া (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩০ জুন) বিকেল ৩টার দিকে বড়চাপা ইউনিয়নের ভরাদিয়া মাঠে বজ্রপাতের কবলে পড়ে তার মৃত্যু হয়।

নিহত মাহিন মিয়া উপজেলার বড়চাপা ইউনিয়নের ভয়াসন গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে কৃষ্ণপুর সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের স্বজনরা জানান, দুপুরে বৃষ্টির ফাঁকে মাহিন বাড়ির পাশে মাছ ধরতে গিয়েছিল। জাল ধরার আগেই হঠাৎ বজ্রপাতে মাহিন জমির আইলে লুটিয়ে পড়ে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, মাছ ধরার সময় বজ্রপাতের কবলে পড়ে মাহিনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT