1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীর বাবুরহাট কাপড়ের বাজারে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৩৯৮ বার
109

নিজস্ব প্রতিবেদক : দেশের বৃহত্তম পাইকারী কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত ১১টার দিকে বাজারের সাটিং পট্টিতে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট প্রায় ৩ ঘন্টার চেষ্ঠায় রাত ২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও প্রায় শতাধিক দোকান ভস্মিভূত হয়েছে।

নরসিংদী ফায়ার সার্ভিস জানিয়েছে, রবিবার রাত ১১টা ১৭ মিনিটে অগ্নিকান্ডের খবর পান তারা। এরপর ৭ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নরসিংদী সদর, মাধবদী, পলাশ, মনোহরদী ও আড়াইহাজারের ১০ টি ইউনিট কাজ করে।

কিন্তু বাজারের ভিতরের সড়ক সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। ফলে আগুনের তীব্রতা বেড়ে যায়। প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, তাৎক্ষনিক ভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে জানা যায়নি। ব্যবসায়ীরা জানায়, ইতোমধ্যে আগুনে শতাধিক কাপড়ের দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে গেছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT