1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীর বাবুরহাটে অগ্নিকান্ড, ৩০ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩২৯ বার
33

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদর উপজেলায় দেশের অন্যতম বড় পাইকারি কাপড়ের বাজার প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখেরচর-বাবুরহাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ কোটিরও বেশি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

শনিবার (১৬ মার্চ) দিবাগত রাত পৌঁনে একটার দিকে বাজারের সাত তলার মোড় এলাকার জিয়া উদ্দিন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নরসিংদী, মাধবদী ও ঢাকাসহ ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো: রফি বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শেখেরচর-বাবুরহাট বাজারের জিয়া উদ্দিন মার্কেটে রাত সোয়া একটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে নরসিংদীর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে রাত তিনটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসব দোকানের মধ্যে বেশিরভাগ লেপ-তুষক ও পর্দার দোকান ছিল।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো: রফি জানান, নরসিংদী ও বাহিরের মিলিয়ে মোট ৮টি ইউনিটের সহযোগিতায় রাত তিনটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসতে সক্ষম হই। এতে প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শেখেরচর-বাবুরহাট বাজার বণিক সমিতির সভাপতি মো: গিয়াস উদ্দিন জানান, রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসলে আমরা বাসায় চলে আসি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। বিষয়টি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে আলোচনা করে পরে বলতে পারবো।

সেখেরচর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান জানান, এই বাজারে প্রায় সাড়ে তিন হাজারের মতো দোকান ঘর রয়েছে যেখানে শুধু মাত্র কাপড় বিক্রি করা হয়। এখন ঈদ মৌসুম তাই ব্যবসায়ীরা পর্যাপ্ত কাপড় নিয়ে বসেছিল ঈদের বেচাকেনার জন্য। এই অবস্থায় এই অগ্নিকাণ্ডে মারাত্মক ক্ষতি হয়ে গেলো।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত দুইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসের কর্মকর্তাবৃন্দ।
###

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT