1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীর বইমেলায় নজর কাড়ছে মেহের নিগারের স্টল

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৭০ বার
191

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী পৌর পার্কে এবারের অমর একুশে বইমেলায় বইয়ের পাশাপাশি স্থান পেয়েছে নারী উদ্যোক্তাদের বিভিন্ন স্টল। এসব স্টলের মধ্যে ক্রেতাদের নজর কাড়ছে মেহের নিগারের ২২ নাম্বার স্টল পঞ্চকন্যা। যেখানে নরসিংদীর নকশি পিঠা (ফুল পিঠা) ও অন্যান্য পিঠা, শাড়ি, থ্রি পিস, হাতে তৈরি আসবাবসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছে তিনি। তার দোকানের রকমারি পোশাক আকৃষ্ট করছে ক্রেতাদের।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে ৯ দিনব্যাপী এই বইমেলা চলছে। যেখানে মেহের নিগারের স্টলের রকমারি ভিন্নধর্মী ডিজাইনের পোশাক ও পিঠা কিনতে প্রতিদিনই মেলায় মানুষ ভীড় করছে।

সরেজমিনে মেলায় যাওয়ার পর ক্রেতারা জানান , বইয়ের পাশাপাশি এই মেলায় বিভিন্ন ধরনের পণ্য রয়েছে যা আমাদের খুব ভালো লাগছে। আমরা পরিবার নিয়ে মেলায় এসেছি, দেখছি, কেনাকাটা করছি, সব মিলিয়ে ভালো উপভোগ করছি। বিশেষ করে পঞ্চকন্যা স্টলের নারী উদ্যোক্তার স্টলটিতে ভালো মানের পোশাক রয়েছে। রয়েছে নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা, যে পিঠা নরসিংদীর মানুষের কাছে ফুল পিঠা নামে পরিচিত।

নারী উদ্যোক্তা মেহের নিগার বলেন, যেসব পণ্য নিয়ে আমি মেলায় হাজির হয়েছি সেগুলো যেন মানসম্মত হয় সেই দিকে নজর দিয়েছি বেশি। তাই স্টলের প্রতিটি পণ্যই অধিক পরিমাণে বিক্রি হচ্ছে। আর ক্রেতাদের সাড়াও পাচ্ছি ভালো। আশা করি মেলার শেষদিন পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT