1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে ২২ ফেব্রুয়ারি জেলা বিএনপির সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪০ বার
Oplus_131072
89

নিজস্ব প্রতিবেদক : আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নরসিংদী জেলা বিএনপি’র সমাবেশ। সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে। আজ শনিবার বিকেলে নরসিংদী সদর থানা ও মাধবদী থানা বিএনপি’র উদ্যোগে নরসিংদী জেলা বিএনপি’র কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র আহবায়ক খায়রুল কবির খোকন।

প্রস্তুতি সভায় নরসিংদী সদর থানা বিএনপি’র সভাপতি আবু সালেহ চৌধুরী’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নরসিংদী সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, চিনিশপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আওলাদ হোসেন মোল্লা, হাজীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহিদুল কবির ভূঁইয়াসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দরা। প্রস্তুতি সভায় আগামী ২২ ফেব্রুয়ারি জেলা বিএনপি’র সমাবেশকে সু-শৃঙ্খলভাবে সফল করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT