1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে সাজিম হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

খায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৩ বার
106

খায়রুল ইসলাম : নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া এলাকায় স্পিডবোট ঘাটের ইজারাকে কেন্দ্র করে মতিন গংদের হাতে নির্মমভাবে প্রকাশ্যে কুপিয়ে স্কুল পড়ুয়া ছাত্র সাজিম (১৪) নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহত পরিবারের স্বজন ও এলাকাবাসীরা। এ সময় মতিন সহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান তারা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী প্রেসক্লাবের সামনে সাবেক পৌর কাউন্সিলর আলমাস মিয়ার সভাপতিত্বে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, নিহত সাজিমের বাবা আমির হোসেন, মা সোনিয়া বেগম, খালু জামশেদ মিয়া, মামা জুয়েল মিয়া, সোহেল মিয়া, নানা ছাত্তার মিয়া প্রমুখ। বক্তাগণ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, নরসিংদী সদর-১ আসনের সাংসদ, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের নিকট সাজিমের পরিবার ও এলাকাবাসী সাজিম হত্যার বিচার চায়।

কি অপরাধ ছিলো সাজিমের? মতিন ও তার ছেলেরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। নিরপরাধ নাবালক আলীজান জে এম স্কুলের ৭ম শ্রেণিতে পড়ুয়া ছাত্র সাজিমের উপর দিনের বেলায় প্রকাশ্য বর্বরোচিত হামলা মেনে নেওয়া যায় না।

আজ ৪দিন হয়, এ মামলার বাকি আসামিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমরা সাজিমের পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে মতিন সহ বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির রায় কার্যকর করতে হবে। দোষীদের দ্রুত গ্রেপ্তারেরও দাবি জানান বক্তারা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT