1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে সাংবাদিক আবু তাহের এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৪৪৭ বার
Oplus_131072
38

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলার প্রবীণ সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি প্রয়াত মো: আবু তাহের এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৮টায় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সংগঠনটির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুম এর স্মৃতিচারণ করে রাখেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।

এসময় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শাহাদাৎ হোসেন রাজুর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ বাকি বিল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নরসিংদী প্রেসুক্লাবের সিনিয়র সদস্য হলদর দাস, নরসিংদী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্ট ও আজকের পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন।


এসনয় আরও উপস্থিত ছিলেন মাই টিভির নরসিংদী জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান মিঠুন, নরসিংদী জেলা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সরকার, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, নরসিংদী জেলা রিপোর্টাস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: মনিরুজ্জামান, সহ-সভাপতি টুটুল শিকদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের নরসিংদী জেলা শাখার সভাপতি মোস্তাক হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার বশির আহমেদ মোল্লা, রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা ও নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ।

শেষে প্রয়াত সাংবাদিক মোঃ আবু তাহেরের আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT