1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে সন্ত্রাসীদের হামলায় যুবক নিহত

নরসিংদী প্রতিনিধি :
  • প্রকাশিতঃ শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৭০ বার
92

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে সুমন মিয়া (৩২) ওরফে কালা সুমন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে শুক্রবার রাত সাড়ে ৯টায় নরসিংদী শহরের চিনিশপুর ইউনিয়নের পশ্চিম ঘোড়াদিয়া এলাকার মোল্লা বাড়ি মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে। নিহত কালা সুমন ঘোড়াদিয়ার সংগীতা এলাকার ছোবান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে দাসপাড়া এলাকার একটা খানকা শরীফ থেকে সংগীতার দিকে ফিরছিল কালা সুমন। পরে পশ্চিম ঘোড়াদিয়ার মোল্লা বাড়ি মসজিদের সামনে আসলে চিনিশপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য রাদিব তামজিদ জুয়েল ও তার ভাই সোহেল, খায়রুল ও রাজ্জাকসহ ৫ থেকে জন অস্ত্রধারী সন্ত্রাসী তার গতিরোধ করে। এসময় কালা সুমনকে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

সুমনের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা তাকে ফেলে রেখে চলে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা খারাপ দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী নিপা বেগম বলেন, সংসদ নির্বাচনে আমার স্বামী স্বতন্ত্র প্রার্থী ঈগলের নির্বাচন করায় আমার স্বামীকে প্রায়ই জুয়েল, তার ভাই সোহেল জীবনে মেরে ফেলার হুমকি দিত। আজ শেষ পর্যন্ত আমার স্বামীকে তারা মেরে আমাকে বিধবা করেছে এবং আমার দুই মেয়েকে করেছে এতিম। আমি এর বিচার চাই।

এলাকাবাসীরা জানায়, নিহত সুমন মিয়া ওরফে কালা সুমন এক সময় ইউপি সদস্য জুয়েল মেম্বারের অনুসারী ছিল। বর্তমানে তাদের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। এব্যাপারে জানতে জুয়েল মেম্বারের মোবাইলে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, নিহত সুমনের বিরুদ্ধে মাদক, অস্ত্র, বিস্ফোরক মামলা সহ ১০ টি মামলা রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তার তদন্ত চলছে। আমরা ঘটনার রহস্য উদ্ধারে কাজ করছি। মরদেহ ঢাকায় রয়েছে। এঘটনায় এখনও কোন মামলা দায়ের করা হয়নি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT