1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে র‍্যাবের অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৪ বার
41

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে বিশেষ অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজা ও একটি পিকআপ জব্দসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১ সিপিএসসি। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) নরসিংদী সদরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলো বরিশালের মুলাদী উপজেলার খাসের হাট গ্রামের আজিজ ঘরামির ছেলে রাকিব ঘরামি (২৮), ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকার আলেক নূর হোসের ছেলে মিলন হোসেন (৩১) ও গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাতই এলাকার মো: ইমান আলী শেখের ছেলে আলামিন শেখ।

র‍্যাব-১১ সিপিএসসি ক্যাম্প কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার করা আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পিকআপে করে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, র‍্যাব ১১ গত বছরের পাঁচ আগস্ট থেকে আজ পর্যন্ত হত্যা, অপহরণ,ধর্ষণ ও ছিনতাইকারীসহ বিভিন্ন মামলায় মোট ৩২২ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। পাশাপাশি অপহরণ হওয়া ভিকটিম উদ্ধার, অস্ত্র, গোলা বারুদ ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT