1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে বেপরোয়া গতির বাস চাপায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭৮ বার
Oplus_131072
55

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় বেপরোয়া গতির যাত্রীবাহী বাস চাপায় পিষ্ট হয়ে মুনতাহা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন শিশুটির নানী মমতাজ বেগম (৫০)। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুনতাহা রায়পুরা উপজেলার পিরিজকান্দী এলাকার প্রবাসী মো: মামুন মিয়ার মেয়ে। আহত বৃদ্ধা মমতাজ বেগম শিবপুর উপজেলার গাবতলী এলাকার মোশারফ হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকেল ৩ টার দিকে শিবপুরের গাবতলী এলাকার বাসিন্দা মমতাজ বেগম ভৈরব যাওয়ার জন্য তার নাতনী মুনতাহাকে সাথে নিয়ে মরজাল বাসস্ট্যান্ডে আসেন। পরে তারা মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা লাবিবা পরিবহনের একটি বেপরোয়া গতির বাস তাদের চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে মুনতাহা ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন মমতাজ বেগম। পরে স্থানীয়রা মমতাজ বেগমকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার উপ পরিদর্শক মো: বাবুল মিয়া জানান, খবর পেয়ে অভিযুক্ত বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত বৃদ্ধা নারীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যব্স্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT