1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১০০৭ বার
103

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল আরেক আরোহী। মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, নারায়নগঞ্জ জেলার গাউসিয়া শাওগাট এলাকার শাহিন (২৩) ও সানি (২২) ।

নিহতের স্বজনরা জানিয়েছে, নারায়নগঞ্জের গাউসিয়া শাওগাট এলাকা থেকে ৩ বন্ধু শাহিন, সানি ও সায়েম ঈদ আনন্দ উপভোগ করতে ভৈরব বেড়াতে যায়। বেড়ানো শেষে তারা মোটরসাইকেলে করে গাউসিয়া ফিরছিলেন। পরে তারা ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া নামকস্থানে পৌঁছলে একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহীবাসের সাথে সংঘর্ষ বাধে।

ওই সময় মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই সানি ও শাহিন মারা যায়। গুরুত্বর আহত হয় সায়েম নামে আরেক মোটরসাইকেল আরোহী। তাকে উদ্ধার করে নরসিংদী ১শ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে ঢাকায় প্রেরণ করেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো: ইলিয়াস জানিয়েছেন, দুর্ঘটনায় ২ জন মারা গেছে। তাদের মরদেহ জেলা হাসপাতালে রয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT