1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে বাড়ছে ডেঙ্গু রোগী, একদিনেই শনাক্ত ৪৫

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৩২৭ বার
36

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নরসিংদীতে আরো ৪৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আজ বুধবার (২ আগস্ট) সকালে এই তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম।

নতুন আক্রান্তদের মধ্যে ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে আজ পর্যন্ত মোট ৮৪ জন হাসপাতালে ভর্তি হয়।

নরসিংদীর সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় প্রাইভেট হাসপাতালে ২ জন ও সরকারি হাসপাতালে ৪৩ জন সহ মোট ৪৫ জন নতুন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। হাসপাতালে নতুন ভর্তি হওয়া ২৯ জনসহ মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৪ জন।

এদের মধ্যে নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে ৪৯ জন, জেলা সদর হাসপাতালে ১৮ জন, মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ভর্তি হয়। হাসপাতাল থেকে গত ২৪ ঘন্টায় ২৬ জন ছাড় পেয়েছেন।

এ বছর নরসিংদী জেলায় আজ পর্যন্ত ৪২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও ১ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়াও প্রতিদিন ডেঙ্গু জ্বর ও উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য ভীড় বাড়ছে জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT