1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে প্রতিবন্ধী স্কুল শিক্ষক ও কর্মচারী পরিষদ এর কমিটি গঠন : সভাপতি জসিম, সম্পাদক মমতাজ

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫২৩ বার
60

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা বেসরকারি প্রতিবন্ধী স্কুল শিক্ষক-কর্মচারী পরিষদ (২০২৩-২০২৫) এর কার্য্যকরি কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় (সুইড স্কুল) কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নওশেদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার ৭টি স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষক-কর্মচারীদের মতামতের ভিত্তিতে নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন সরকারকে সভাপতি ও রায়পুরা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম কে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি দেলোয়ারা বেগম রেনু, প্রধান শিক্ষক রায়পুরা প্রতিবন্ধী স্কুল (আরডিএস) যুগ্ম সাধারণ সম্পাদক, মো. ইকবাল হোসেন, মনোহরদী প্রতিবন্ধী কমপ্লেক্স, অর্থ সম্পাদক, মুক্তা রানী দাস, নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ( সুইড স্কুল) সাংগঠনিক সম্পাদক, মো. শফিকুল ইসলাম, বেলাব প্রতিবন্ধী স্কুল, দপ্তর সম্পাদক, ঝুনা সরকার, রায়পুরা প্রতিবন্ধী স্কুল (আরডিএস) নির্বাহী সদস্য: রাবেয়া আতিক, নওশেদ খান প্রতিবন্ধী বিদ্য়ালয় ও জামিল হাসান খান, শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়।

উপদেষ্টা সদস্য রয়েছেন, মো: ইউসুফ হাসান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মনোহরদী প্রতিবন্ধী কমপ্লেক্স বিদ্যালয়। লাভলী সুলতানা খান প্রতিষ্ঠাতা, শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়। মো: তাজুল ইসলাম, প্রতিষ্ঠাতা রায়পুরা প্রতিবন্ধী বিদ্যালয়, লোচনপুর। মো: নওশেদ খান, প্রতিষ্ঠাতা নওশেদ খান প্রতিবন্ধী বিদ্যালয়, আদিয়াবাদ। এস এম শরীফ মিয়া, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, রায়পুরা প্রতিবন্ধী স্কুল (আরডিএস) হাসনাবাদ। এ সময় বেসরকারি প্রতিবন্ধী স্কুলের উন্নয়ন সহ স্কুলের প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করেন শিক্ষকরা।

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT