1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৯৩৯ বার
Oplus_131072
97

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) সকালে সদর উপজেলার মধ্য শীলমান্দী কবরস্থানের পাশে মরদেহটি পাওয়া যায়। শিশুটির নাম সাদ্দাম হোসেন (৩)। সে শীলমান্দী বিলপাড় এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শেখেরচর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ মার্চ দুপুরে নিজ বাড়ির সামনে থেকে শিশু সাদ্দাম নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে সেদিন রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিন দিন পর, রোববার সকালে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা কবরস্থানের পাশে তার মরদেহ দেখতে পান। পরে পরিবারের সদস্যরা গিয়ে সেটি সাদ্দামের বলে শনাক্ত করেন।

শেখেরচর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম জানিয়েছেন, মরদেহটি পচে গিয়েছে এবং তাতে পোকা ধরে গেছে, তবে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। সাধারণ ডায়েরির ভিত্তিতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT