1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৭৪ বার
Oplus_131072
85

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদের সাথে স্টেক হোল্ডার এবং বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৮ মার্চ) দুপুরে নরসিংদী চেম্বার অব কর্মাস এর সভাপতি রাশেদুল হাসান মিন্টু’র সভাপতিত্বে চেম্বার ভবনের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম মোল্লা, ভাইস প্রেসিডেন্ট হাসিব মোল্লা, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, পরিচালক নাজমুল ভূইয়া, দেলোয়ার হোসেন দুলাল, নাসির আহমেদ রিগানসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীবৃন্দ।

মতবিনিময় সভায়, ব্যবসায়ীবৃন্দরা বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য তেল, চাল, ডাল, এসবের দাম কি কারণে বাড়ছে, কিভাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্য রাখা যায় সে সব বিষয় নিয়ে আলোচনা করা হয়।প্যাকেটের নির্ধারিত মূল্যে বিক্রি, মজুদ না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। এসময় চেম্বারের পক্ষ থেকে বাজার মনিটরিং টিম বাজার পরিদর্শন করবে বলে জানানো হয়। আর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে মিলে ব্যবসায়ীরা কাজ করবে বলেও জানানো হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT