1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে তিন গাড়ির ত্রিমুখী সংঘর্ষ, আহত ৬৩

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০৮ বার
Oplus_131072
92

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়ককের নরসিংদীতে বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ৬৩ জন আহত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলার বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই জনকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়ককের বাসাইল এলাকায় আজ সকালে সিলেটমুখী মাল বোঝাই একটি ট্রাকের সাথে ঢাকা মুখী প্রাণ আরএফএল কোম্পানির একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় পাশে চলমান অপর একটি প্রাইভেটকারেও সংঘর্ষ ঘটে। এতে বাস ট্রাক ও প্রাইভেটকারে থাকা ৬৩ জন যাত্রী আহত হয়।

পরে আহতদের উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত অবস্থায় বাসের এক যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যায়।

ইটাখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, সকালে নরসিংদী সদরের বাসাইল এলাকায় প্রাণ কোম্পানির একটি বাস ও মাল বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এসময় পিছনে থাকা একটি প্রাইভেট কার এসে দুর্ঘটনা কবলিত বাসে ধাক্কা মারে। এসময় অর্ধশতাধিক যাত্রী আহত হয়। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বাসের এক যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে ঢাকা পঙ্গুতে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি পুলিশ হেফাজতে আছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT