1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে তিতাস ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৮১০ বার
Oplus_131072
101

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে রেললাইন পারাপারের সময় তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার (১৬) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে নরসিংদী শহরের বিলাসদীর রেললাইনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার শহরের বিলাসদী এলাকার সৌদি প্রবাসী খোকন আহমেদ বাতেনের মেয়ে। সে নরসিংদীর ব্রাহ্মন্দী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে সুমাইয়া প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। দুপুরের দিকে প্রাইভেট পড়া শেষে বাসায় ফিরে আসতে বিলাসদীর মসজিদের সামনে পৌঁছায় সুমাইয়া। এসময় কালনী এক্সপ্রেস ট্রেন মসজিদের সামনের রেললাইন দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এই ট্রেনটি খেয়াল করেই রেললাইন পার হচ্ছিল সে।

কিন্তু একই সময়ে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি অপর প্রান্তের লাইন দিয়ে যাওয়ার সময় খেয়াল করতে পারেনি সুমাইয়া। পরে তিতাস কমিউটার ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) এমবিএম জহুরুল ইসলাম বলেন, অসতর্কভাবে রেললাইন পারাপারের সময় ট্রেনে ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT