1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে ট্রাকের চাপায় কারখানা শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৪৬২ বার
112

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় প্রাণ গেল শিহাব (২০) নামে এক ডাইং কারখানার শ্রমিকের। আজ সোমবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার বাগহাটা বত্রিশকানি এলাকার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার নয়াগ্রাম এলাকার আলম মিয়ার ছেলে এবং বাগহাটা এলাকার সাজেদা ডাইং এর শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে।

নরসিংদী সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক সাইদ জানান, দুপুর দেড়টার দিকে সড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন সাজেদা ডাইংয়ের শ্রমিক শিহাব। এসময় ঢাকামুখী একটি ট্রাক বিপরিত দিক থেকে এসে তাকে চাকায় পিষ্ট করে। এতে দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিহাবের। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT