1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে ছাগলের ঘাস কাটা নিয়ে তর্কের জেরে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৭ মে, ২০২৫
  • ৮৮৪ বার
34

নিজস্ব প্রতিবেদক : ছাগলের ঘাস কাটা নিয়ে তর্কের জেরে মোস্তফা মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুরে নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা মিয়া সদর বাউশিয়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছাগলের জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে মোস্তফার সঙ্গে পাশের বাড়ির তালিব মিয়ার ছেলেদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তালিব মিয়ার ছেলেরা মোস্তফা মিয়া, তার স্ত্রী ও ছেলে-মেয়ের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ধারালো দায়ের কুপে মোস্তফা গুরুতর আহত হয়। পরে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মোস্তফা মিয়ার মৃত্যু হয়।

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় রুবেল ও আলা উদ্দিন নামে দুই জনকে আটক করা হয়েছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা হিসেবে রুজু করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT