1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে ঘরের বারান্দার গ্রিলে গৃহবধূর মরদেহ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১২৫৪ বার
93

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে সানজিদা আক্তার শিলা (১৮) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার তার বসত ঘর থেকে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সানিজদা আক্তার সাহেপ্রতাব এলাকার ইশতিয়াক আহমেদের স্ত্রী এবং এক সন্তানের জননী ছিলেন।

স্থানীয় এলাকাবাসী জানায়, সাহেপ্রতাব এলাকার শহিদুল্লাহ মুন্সীর ছেলে ইশতিয়াকের সাথে পারিবারিক ভাবেই বিয়ে হয় একই এলাকার আব্দুল কাদির মৃধার কন্যা শিলার সাথে। একই এলাকায় বসবাসের সুবাধে ইশতিয়াকের বাবা এবং শিলার মায়ের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। যা মেনে নিতে পারছিলো না শিলা। এর পর থেকেই পারিবারিক অশান্তিতে ছিলেন ওই গৃহবধু। সম্প্রতি তাদের মধ্যে ঝগড়া বিবাদের মধ্যেই বুধবার সকালে তার বসত ঘরের বারান্দার গ্রীলে আটকানো মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, নিহত ওই গৃহবধুর কপালে এবং শরীলের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদনসহ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যার মূল কারণ যানা যাবে। এটি কি আত্মহত্যা নাকি হত্যা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT