1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন

নরসিংদীতে গৃহবধূসহ দুইজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৩৪০ বার
22

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদর উপজেলার মাধবদীতে গৃহবধূসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) মাধবদী পৌর এলাকার বিরামপুরে এক কিশোরের ও নুরালাপুর ইউনিয়নের কালিবাড়ি এলাকার নিজ বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতেরা হলেন, মাধবদীর উত্তর বিরামপুর এলাকার লুৎফর মিয়ার ছেলে মুন্না (১৮) ও কালিবাড়ি এলাকার প্রবাসী জুবায়ের এর স্ত্রী রিয়া মণি (১৮)।

স্থানীয়রা জানায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে অকৃতকার্য হয় মুন্না। পরে সে পাইপ ফিটিং এর কাজ করতো। পরীক্ষায় ফেল করায় প্রায় সময়ই তার মন খারাপ থাকতো। বাবা ও মা স্থানীয় টেক্সাইল মিলে চাকরী করে। সকালে মা বাড়িতে এসে দেখে রুমের দরজা বন্ধ।

পরে জানালা দিয়ে দেখতে পায় ঘরের সিলিং এর সাথে মুন্নার দেহ ঝুলছে। তখন তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা রুমের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

অপরদিকে, সকালে কালিবাড়ি এলাকার এক সন্তানের জননী রিয়ামণির রুমের দরজা বন্ধ থাকতে দেখে শশুররবাড়ির লোকরা। সে বাহিরে না আসায় ঘরে গিয়ে দেখে ধরনার সাথে ওড়না পেঁচানো রিয়ামনির মরদেহ ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ।

তবে নিহত রিয়ামণির পিতা আব্দুল হালিম বলেন, আমার মেয়েকে শ্বাশুরী ও ননদ মিলে মেরে ফেলেছে। তারা আমার মেয়েকে নানাভাবে নির্যাতন করতো। তারাই আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, আমরা পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পওয়ার পর বলা যাবে এগুলো হত্যা না আত্মহত্যা। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT