1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে গুমের শিকার ছাত্রদল নেতাকর্মীদের মুক্তি দাবিতে মানববন্ধন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৬ বার
Oplus_131072
75

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গুমের শিকার ছাত্রদল নেতাকর্মীদের মুক্তি ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রদল। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতাকর্মীরা গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবি জানায়। পাশাপাশি আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারেরর দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা সাফায়াত জামিল মাহির, মো: তানহা জুবায়ের নিশাত, আরব ইয়াসহ জেলার বিভিন্ন ইউনিটের ছাত্র নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT