1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৬১৮ বার
101

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে গলায় কই মাছ আটকে মিয়া চাঁন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে সদর উপজেলার বালুসাইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া বালুসাইর গ্রামের তারব আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, বুধবার বৈশাখী ঝড় বৃষ্টির সময় বাড়ির পাশের নালায় কই মাছসহ বিভিন্ন মাছ আসতে দেখে সেগুলো ধরতে যান কৃষক মিয়া চাঁন। একটি কৈ মাছ ধরার পর সঙ্গে মাছ রাখার পাত্র না থাকায় মুখে কামড় দিয়ে আটকে রেখে আরও মাছ ধরতে যান। এসময় অসাবধানতাবশত কৈ মাছটি মুখের ভেতর ঢুকে গলায় আটকে যায়।

এ অবস্থায় স্থানীয়রা মিয়া চাঁনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।

নরসিংদী সদরের মহিষাশুড়া ইউপি চেয়ারম্যান মুফতি কাওছার আহমেদ বলেন, গলায় মাছ আটকে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। ঝড় বৃষ্টির কারণে সরেজমিনে গিয়ে খোঁজ নিতে পারিনি। তবে লোক পাঠিয়েছি প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT