1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৬০২ বার
137

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে সাদিয়া (১৯) নামে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত সাদিয়া আক্তার নরসিংদী শহরের শাপলাচত্বর এলাকার জাকির হোসেন এর মেয়ে এবং নরসিংদী সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

জানা যায়, বুধবার (৩ এপ্রিল) দুপুর ৪ টার দিকে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকায় অচেতন অবস্থায় সাদিয়াকে পাওয়া যায়। পরে তাকে এক পুলিশ সদস্য উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সামিয়া পাঠান জানান, বিকেল ৩ টা ৫০ মিনিটে সাদিয়া আক্তারকে হাসপাতালে নিয়ে আসা হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা যাবে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT