1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে এলপি গ্যাসের দোকান পরিদর্শন করলো এনার্জি রেগুলেটরি কমিশন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১০ মে, ২০২৩
  • ৪৮৯ বার
184

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর খোলা বাজারে সরকার নির্ধারিত খুচরা মূল্যে এলপি গ্যাস বিক্রি ও সরবরাহ স্বাভাবিক আছে কিনা তা দেখতে সরেজমিন পরিদর্শন করেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মোঃ নুরুল আমীন।

আজ বুধবার বিকেলে নরসিংদী শহরের বেশ কয়েকটি এলাকার এলপি গ্যাসের পাইকারী ও খুচরা দোকানে আকষ্মিক পরিদর্শনে আসেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন চেয়ারম্যান। এসময় সাথে ছিলেন, জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিনসহ সহকারী কমিশনারগণ।

পরিদর্শণকালে এলপি গ্যাসের সরবরাহ স্বাভাবিকসহ বিভিন্ন দোকানে ১২ কেজি একেকটি এলপি গ্যাস সিরিন্ডার খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৫টাকা কমে অর্থাৎ ১২’শ ৩০টাকায় বিক্রি হওয়ায় সন্তোশ প্রকাশ করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মোঃ নুরুল আমীন।

পরে সাংবাদিকদের তিনি বলেন, নরসিংদী সহ দেশের কোথাও এলপি গ্যাসের কোন সংকট নেই। সেই সাথে কোথাও সরকার নির্ধারিত খুচরা মূল্যের বাইরে অস্বাভাবিক মূল্য বৃদ্ধিও পরিলক্ষিত হয়নি। তাই জনগন সস্তিতে আছে। তবে এ বিষয়ে কঠোর ভাবে বাজার মনিটরিং করছে এনার্জি রেগুলেটরি কমিশন। কোন ব্যত্যয় পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT