1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে ইউপি সদস্যকে গুলি ও জবাই করে হত্যা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৫৮৮ বার
95

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর আমদিয়ায় দিবালোকে এক ইউপি সদস্যকে (মেম্বার) গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে আমদিয়া ইউনিয়নের পাকুড়িয়া বাজারে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নরসিংদীর আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য নিহত রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল দুপুরে পাকুড়িয়া বাজারে আসে। কাজ শেষে পৌনে ২টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। ওই সময় প্রাইভেটকার যোগে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর ৬ রাউন্ড গুলি করে।

গুলিবৃদ্ধ হওয়ার পর রুবেল মাটিতে লুটিয়ে পড়ে। পরে দুর্বৃত্তরা তার শরীরের উপরে বসে গলা কেটে জবাই করে মৃত্যু নিশ্চিত করে বীর দর্পে পালিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে হত্যাকান্ডের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমায়। হত্যাকান্ডের পর এলাকায় আতঙ্ক বিরাজ করে।

মাদবধী থানার এস আই ফজলে রাব্বি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে ইউপি সদস্যের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT