1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে ইউপি মেম্বার ও সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৬১৬ বার
37

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে পূর্ব শত্রুতার বিরোধের জের ধরে আমির হোসেন সরকার (২৮) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে আলোকবালি ইউনিয়নের আলোকবালি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

নিহত আমির হোসেন সরকার আলোকবালি গ্রামের আবদুল হকের ছেলে। তিনি আলোকবালি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য এবং একই ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, প্রতিপক্ষের সাথে বিরোধ থাকায় সরকার পতনের পর ইউপি সদস্য আমির হোসেন সরকার নরসিংদীতে বসবাস করতেন। সোমবার রাতে মালয়েশিয়া থেকে ৮ বছর পর দেশে আসেন আমিরের বড় ভাই রফিকুল ইসলাম। প্রবাসফেরত বড় ভাইকে নিয়ে মঙ্গলবার দুপুরে গ্রামের বাড়ি ফিরেন আমির। তার এলাকায় আসার খবর পেয়ে প্রতিপক্ষের ৮ থেকে ৯ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমির হোসেনের বাড়িতে ঢুকে তার ওপর হামলা চালায়।

এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এসময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয় বড় ভাইসহ দুইজন। পরে তাকে উদ্ধার করে স্পিডবোটে করে বিকাল ৪ টায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের বড় বোন সালেহা বলেন, এলাকাবাসী আমার ভাইকে ভালোবাসে, তাই তারা জোড় করে ভাইকে নির্বাচনে অংশ নেওয়ায়। এই নির্বাচনে বিএনপি নেতা আব্দুল জব্বার মিয়ার (৫৬) সঙ্গে বিরোধ সৃষ্টি হয় । ২০২১ সালে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ভাই ও আব্দুল জব্বার ইউপি সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করে ও ভাই বিজয়ী হয়। এই ঘটনার জেরে জব্বার ও তার লোকজন কুপিয়ে ভাইকে হত্যা করে।

নিহতের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, ৮ বছর পর মালয়েশিয়া থেকে দেশে এসেছি। ভাই আমাকে নিয়ে বাড়িতে গিয়েছিলো। আমার চোখের সামনে ভাইকে কুপিয়ে মেরে ফেললো। ভাইকে বাঁচাতে গিয়ে আমিও আহত হয়েছি। আমি ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।

নরসিংদী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সজীব সাহা বলেন, আমির নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, পূর্ব শত্রুতার বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আর পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT