1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

ঢাকার তাপমাত্রা কমাতে “চিফ হিট অফিসার” নিয়োগ

ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৬৪৪ বার
84

ডেস্ক রিপোর্ট : রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট রকফেলার ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। এর আওতায় ঢাকার তাপমাত্রা কমাতে ডিএনসিসি এবং ফাউন্ডেশনটি যৌথভাবে কাজ করবে। গতকাল বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘আর্শট-রক’ শিরোনামে উদ্বোধনী অনুষ্ঠানে এই চুক্তি ও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়।

এই কার্যক্রম পরিচালনার জন্য উত্তর সিটি কর্পোরেশন এর ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) নিয়োগ দেওয়া হয়েছে। সিএইচও হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। তিনি প্রচন্ড গরমের মধ্যে ঢাকা উত্তরকে নিরাপদ রাখতে নেতৃত্ব দিবেন। তাপমাত্রা কমাতে তিনি শহরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করবেন। ঢাকা উত্তরের জনগণের মধ্যে তাপমাত্রা সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিতকরণাহ নতুন নতুন কাজ করবেন।

আর্শক-রট অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বুশরা আফরিন বলেন, আমরা শহরের প্রচণ্ড তাপ থেকে মানুষ ও সম্প্রদায়কে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন শহরের নেতা বিশেষজ্ঞদের একটি বৈশ্বিক সংগঠনে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। ঢাকার একজন স্থায়ী বাসিন্দা হিসেবে আমি জানি তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় জরুরি পদক্ষেপের বিকল্প নেই। ঢাকা শহরের তাপমাত্রা উদ্বেগজনক হাট বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশেষ করে অল্প আয়ের শ্রমজীবী মানুষ, বস্তিবাসী, অভিবাসী এবং নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, আজ আমার শহরের জন্য একটি বিশেষ দিন। শহরের তাপমাত্রা কমাতে ডিএনসিসির সঙ্গে আরশট-রক ফাউন্ডেশন যৌথভাবে কবে কাজ করবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য একজন চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে যিনি আর্শট-রকের সহযোগিতায় শরের তাপমাত্রা কমাতে নানা কর্মসূচি গ্রহণ করবেন।

এ সময় ঢাকা শহরের তাপমাত্রা কমানোর উদ্যোগ দুই বছরের দুই লাখ গাছ লাগানোর ঘোষণা দেন ডিএনসিসির মেয়র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, আরশট-রকের পরিচালক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাথি বাঘম্যান ম্যাকলিওড, ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেলসহ ডিএনসিসি ও আশট-রকফেলার ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT