1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

জায়েদ খানের সদস্যপদ বাতিল আমার একার সিদ্ধান্ত নয় : নিপুন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩০৩ বার
114

নিজস্ব প্রতিবেদক : চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তার এবারও সাধারন সম্পাদক পদে নির্বাচনের ঘোষনা দিয়েছেন। এবার তাদের পরিষদের পুরনো শিল্পীদের পাশাপাশি নতুন শিল্পীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং প্রকৃত শিল্পীদের নিয়েই শিল্পী পরিষদ গঠন করা হবে। তরুণ ও নতুন শিল্পীদের নিয়েই এবার মাঠে আসবে তারা।

জায়েদ খানের সদস্য পদ বাতিল প্রসঙ্গে তিনি বলেন, শিল্পী সমিতির কার্যকরী পরিষদের সিদান্ত মোতাবেকই তার সদস্য পদ বাতিল করা হয়। এটা আমার একক সিদ্ধান্ত নয়।

রোববার (১৭ মার্চ) বিকেলে নরসিংদীতে আদম বাই হক ফ্যাশন শোরুমের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

এসময় আদম বাই হক ফ্যাশনের সাল আহাম্মেদ হৃদয়, স্থানীয় শো-রুমের মালিক মানিকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এর আগে ফিতা কেটে নরসিংদীতে আদম বাই হক ফ্যাশন শোরুমের উদ্বোধন করেন চলচ্চিত্র সমিতির সাধারন সম্পাদক ও অভিনেত্রী নিপুন।

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT