1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরা পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিপুল সংখ্যক চোরাই ফোন সহ শীর্ষ সন্ত্রাসী বক্কর গ্রেপ্তার পলাশে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল নেতা গুলিবৃদ্ধ সহ ১০ জন আহত রায়পুরায় পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়: আলোহা গণিতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন রিয়াদ হোসেইন মনোহরদীতে খাল খনন শেষে সরকারি কোষাগারে ৪৭ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

জাতীয় সংসদ নির্বাচনই আমাদের মূল ফোকাস: নরসিংদীতে নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২০৮ বার
Oplus_131072
105

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনই আমাদের মূল ফোকাস। এর পরেও রাজনৈতিক ঐক্যমত ও সরকারের সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

আজ বুধবার (০৯ এপ্রিল) বিকালে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. আনোয়ারুল ইসলাম সরকার আরো বলেন, আগামী ডিসেম্বরকে টার্গেট করেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ভোটার লিস্ট হালনাগাদ শেষের দিকে। ১১ এপ্রিল এর কাজ শেষ হবে। একটি দলের নির্বাচনে অংশগ্রহণ সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। অতিতের মতোই রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ক কার্যক্রম চলবে। ব্যালট পেপারে কোন কোন মার্কা থাকবে সে বিষয়ে সিদ্ধান্তের সময় এখনো আসেনি। সময় তা বলে দিবে। এবার পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি দেখা যাচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী, পুলিশ সুপার আব্দুল হান্নান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ, নরসিংদীর স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমি সরকার রাখীসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা প্রমুখ।

এর আগে পূর্বনির্ধারিত সফরসূচী অনুযায়ী জেলার বেলাব ও রায়পুরা উপজেলায় চলমান ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শণ করেন নির্বাচন কমিশনার।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT