1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

চৈতন্যা উচ্চ বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা পেল আর্থিক সহায়তা

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৪০৯ বার
129

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমের আওতায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে অনুদান (প্রণোদনা) এর অর্থ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

বিদ্যালয়ের, অতি দরিদ্র শিক্ষার্থী ১৫ জন প্রত্যেককে ৫০০০/ (পাঁচ হাজার) টাকা করে মোট ৭৫০০০/ (পঁচাত্তর হাজার) টাকা বিতরণ করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া।

এসময় উপস্থিত ছিলেন চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী বশির আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ভূঁইয়া। এসময় অভিভাবক সদস্য ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। অনুদান প্রাপ্ত শিক্ষার্থীরা অর্থ পেয়ে খুবই আনন্দিত। শিক্ষার উপকরণের কাজে এ অর্থ ব্যয় করবে বলে জানান তারা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT