1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

চলন্ত ট্রেনে ফুটফুটে সন্তানের জন্ম দিলেন এক মা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৮২ বার
60

নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকুল এক্সপ্রেস ট্রেনে তানিয়া বেগম নামে এক যাত্রী ছেলে সন্তান জন্ম দিয়েছেন। শনিবার (৫ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রেলওয়ের কর্মকর্তাদের সহায়তায় ওই প্রসূতি মাকে কুমিল্লা স্টেশনে নামিয়ে স্থানীয় খিদমাহ হাসপাতালে ভর্তি করা হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার বালুসাইর গ্রামের এরশাদের অন্তঃস্বত্ত্বা স্ত্রী তানিয়া বেগম তার বাবা গোলাম মাওলা ও মা এর সাথে লক্ষীপুর জেলার রামগতিতে বাবার বাড়িতে আন্তঃনগর উপকুল এক্সপ্রেস ট্রেনে করে যাচ্ছিলেন। ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে আসলে ওই গৃহবধুর প্রসব ব‍্যাথা দেখা দেয়।

পরে ট্রেনে কর্তব্যরত জুনিয়র রেলওয়ে পরিদর্শক (জেআরআই) ড. আমিনুল ইসলাম বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। এসময় ওই ট্রেনে থাকা একজন চিকিৎসকের সহায়তা নেওয়া হয়। ততক্ষণে ওই গৃহবধু ট্রেনের মধ‍্যেই একটি ছেলে সন্তানের জন্ম দেন।

ট্রেনটি কুমিল্লা স্টেশন পৌঁছলে জেআরআই আমিনুল ইসলাম উন্নত চিকিৎসার জন‍্য নবজাতকসহ গৃহবধুকে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে প্রেরণ করেন।

লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের জুনিয়র রেলওয়ে পরিদর্শক (জেআরআই) ড. আমিনুল ইসলাম বলেন, তানিয়া বেগম নরসিংদী থেকে উপকূল ট্রেনে করে লক্ষীপুর যাচ্ছিলেন। পথে প্রসব বেদনা উঠলে ট্রেনেই ছেলে সন্তানের জন্ম দেন। চিকিৎসকরা জানিয়েছে মা ও নবজাতক সুস্থ আছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT