1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৬৮১ বার
Oplus_131072
113

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের চর আড়ালিয়া গ্রামের ঈদগাঁ ও কবরস্থানের নবগঠিত কমিটির সভাপতি মো: মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আশরাফুল ইসলাম সবুজ এবং ক্যাশিয়ার মুফতি মো: নোমান হোসাইন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ জুন) বিকালে চর আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সর্বসাধারণের আলোচনার ভিত্তিতে পাচঁ উপদেষ্টা ও ৩১ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করার লক্ষ্যে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে নবগঠিত সভাপতি, সাধারণ সম্পাদক ও ক্যাশিয়ারের মাধ্যমে আগামী সাত কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তাবের করা হয়। উক্ত কমিটির মাধ্যমে চর আড়ালিয়া ঈদগাঁ ও কবরস্থানের সকলের উন্নয়নমূলক কাজের সমাপ্ত হবে বলে সাধারণ মানুষ আশাবাদী।

আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ ও ক্যাশিয়ার মুফতি মোঃ নোমান হোসাইন সকলকে উদ্দেশ্য করে বলেন, আগামী দিনে ঈদগাহ ও কবরস্থানের উন্নয়নের সকল ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে আপনাদের সবাইকে নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT