1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

ঘোড়াশাল সড়কে প্রাণ গেল স্বামীর, আহত স্ত্রী সন্তান

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৭৩ বার
102

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় শাকিল মিয়া (২৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার স্ত্রী সূবর্ণা (২২) ও তার আড়াই বছরের শিশু সন্তান শাপোয়ান। শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে পাঁচদোনা -টঙ্গী সড়কের টান ঘোড়াশালে এই দূর্ঘটনা ঘটে।

নিহত শাকিল ঘোড়াশাল পৌর এলাকার পিরিন্দারটেক গ্রামের মৃত সালাউদ্দিন মিয়ার ছেলে। নিহত সাকিল ঘোড়াশাল বাজারে একটি খাবারের হোটেল পরিচালনা করতেন।

পুলিশ ও স্বজনরা জানান, শনিবার বিকলে স্ত্রী সুবর্ণা ও তার আড়াই বছরের শিশু সন্তান সাপোয়ানকে নিয়ে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে পলাশের বিভিন্ন স্থানে ঘুরাঘুরি শেষে রাত সাড়ে ৭টার দিকে টান ঘোড়াশালে পৌঁছালে টঙ্গীর দিক থেকে আসা দ্রুতগামীর অজ্ঞাত একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়। এতে সড়কের পাশেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শাকিল, তার স্ত্রী সুবর্ণা ও আড়াই বছরের সন্তান সাফোয়ান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাকিলের অবস্থা সংকটাপন্ন দেখে ঢাকায় রেফার্ড করেন। পরে তাকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। এ দিকে স্ত্রী সন্তানকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) এস এম নায়েবুল ইসলাম জানান, দুর্ঘটনার নিহতের খরব জানতে পেরেছি। এ ঘটনায় নিহতের পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ট্রাকটি দূর্ঘটনার পর পালিয়ে যায়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT