1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ঝড়-বৃষ্টির মধ্যে সন্তানকে রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালেন গৃহবধূ রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত

ঘোড়াশাল পৌর জাতীয় পার্টির কমিটি ঘোষণা, নিজাম সভাপতি ও সম্পাদক শামীম

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৩৯১ বার
15

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের তিন দিন পর কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধার পর জেলা জাতীয় পার্টির সভাপতি মো: ওমর ফারুক মিয়া ও সাধারন সম্পাদক এডভোকেট আবুল হাসনাত মাসুম স্বাক্ষরিত এক চিঠিতে শেখ মোঃ নিজাম উদ্দিনকে সভাপতি এবং শামীম আল আজাদকে সাধারণ সম্পাদক করে ঘোড়াশাল পৌর জাতীয় পার্টির নবগঠিত কমিটি ঘোষনা করেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাঈদ স্বপন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ২১ অক্টোবর শনিবার বিকালে ঘোড়াশাল পৌর জাতীয় পার্টি কার্যালয়ের সামনে দীর্ঘ ৭ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন হলেও ওই দিন নানা হট্রগোলে রাত সাড়ে ৯ টা পর্ষন্ত নতুন কমিটি ঘোষণা করতে পারেনি নেতারা। সম্মেলন শেষে জাতীয় পার্টির অফিসে বসে কেন্দ্রীয় ও জেলার জাতীয় পার্টির নেতারা স্থানীয় নেতাদের নিয়ে বসে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হলে বাহিরে কর্মীরা দফায় দফায় বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

ঘোড়াশাল পৌর জাতীয় পার্টির আহ্বায়ক রেজাউল করিম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি মো: ওমর ফারুক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির উপদেষ্টা এ.এন.এম রফিকুল আলম সেলিম।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হাসনাত মাসুম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাঈদ স্বপন, পলাশ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাকির হোসেন প্রমুখ ।

পরে মঙ্গলবার সন্ধার পর নরসিংদী জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাধারন সম্পাদক শেখ মোঃ নিজাম উদ্দিনকে সভাপতি এবং শামীম আল আজাদকে সাধারন সম্পাদক করে ঘোড়াশাল পৌর জাতীয় পার্টির নতুন কমিটির নাম ঘোষনা করেন।

নিউজ : আ: মনা /এস হোসেন /নরসিংদীর কন্ঠস্বর 

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT