1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

ঘোড়াশালে সাফা মারওয়া ট্রাভেলস, হজ্ব এভিয়েশনের শুভ উদ্বোধন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৩৭১ বার
67

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় সাফা মারওয়া ট্রাভেলস, নূরে হারমাইন হজ্ব এভিয়েশনের ঘোড়াশাল শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে ঘোড়াশাল বাজারের লাক্সারি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই হজ এভিয়েশন শাখার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ ও সাফা মারওয়া ট্রাভেলস, নূরে হারমাইন হজ্ব এভিয়েশনের ঘোড়াশাল শাখার পরিচালক মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, প্রধান আলোচকের বক্তব্য রাখেন সাফা মারওয়া ট্রাভেলস, নূরে হারমাইন হজ্ব এভিয়েশনের পরিচালক আলহাজ্ব মাওলানা সাইয়্যেদ শাহজালাল মোজাহেদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, সাবেক মেয়র ও ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শরীফুল হক, পৌর কাউন্সিলর মো: ফরহাদ হোসেন।

এসময় আরো বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম পলাশ মাদ্রাসার মুহতামিম মুফতি যোবাইর আহমদ ভৈরবী, পলাশের হালিমা সাদিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আব্দুর রহিম কাশেমী প্রমুখ। শেষে প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT