1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

ঘোড়াশালে দুই এনজিও কর্মকর্তার মোটরসাইকেল চুরি

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৩৫ বার
89

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় পাঁচদিন আগে শফিকুল ইসলাম সাধু নামে এক ঠিকাদারের মোটরসাইকেল চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এক এনজিও’র দুই লোন অফিসারের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঘোড়াশাল বাজার এলাকার আশা এনজিও অফিসের সামনে এ চুরির ঘটনা ঘটে। এ নিয়ে সম্প্রতি সময়ে ৫টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে উপজেলার বাইকারদের মধ্যে আতংক বিরাজ করছে।

আশা এনজিও’র ম্যানেজার আবুল কালাম জানান, আজ বুধবার নজরুল ইসলাম ও আফজাল আফজাল হোসেন নামে দুই লোন অফিসার ফিল্ডে কাজ শেষে বেলা ২টার দিকে অফিসে ফিরে আসে। এসময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল অফিসের নিচে লক করে রেখে দু’তলায় চলে আসেন। অফিস থেকে ফিল্ডে যাওয়ার উদ্দেশ্যে বিকেলে ৩টা ৫১ মিনিটের দিকে নিচে নেমে আসেন ওই লোন অফিসার। পরে তারা তাদের মোটরসাইকেল দুটি আর খুঁজে পায়নি।

এনজিও ম্যানেজার আবুল কালাম আরও জানান, সিসিটিভি ফুটেজ অজ্ঞাত দুইজনকে মোটরসাইকেল দুটি চুরি করে নিয়ে যেতে দেখা যায়। এ ঘটনায় পলাশ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পলাশ থানার ডিউটি অফিসার (উপপরিদর্শক) তানিয়া জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে থানার সেকেন্ড অফিসারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT