1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎

ঘোড়াশালে ট্রলি উল্টে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৩৯৩ বার
57

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ট্রলি উল্টে মোস্তফা মিয়া (১৮) নামে এক চালক নিহত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের খাওগাইর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের গাজী মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোস্তফা সকালে ডাংগা থেকে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের খাওগাইর এলাকার একটি রাস্তার কাজের জন্য ট্রলিতে ইট বোঝাই করে বের হয়। পরে সকাল সাড়ে ১০টায় ট্রলি নিয়ে ওই রাস্তায় পৌঁছায় মোস্তফা। বেলা ১১টায় কাজ শেষে ট্রলি নিয়ে রাস্তা থেকে একটু সামনে আসার পরই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। এসময় ট্রলির নিচে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এএসআই মো: মঞ্জুর রহমান জানান, নিহত মোস্তফার পরিবার কোন মামলায় যাবে না এবং ময়নাতদন্ত ছাড়া মরদেহ গ্রহনের জন্য আবেদন করে। পরে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT