1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

ঘোড়াশালে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪০৩ বার
92

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে ঘোড়াশাল পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ডা. আশরাফ খান দিলীপ।

ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ শরীফুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম শফি’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, সাধারণ সম্পাদক ও ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি প্রধান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মোঃ আমিনুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, ঘোড়াশাল পৌর যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লা প্রমুখ। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT