1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

ঘোড়াশালে অভিযান, ১২০০০০ টাকা জরিমানা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৬৩৫ বার
97

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন স্থানে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে দুই খাদ্য পণ্য তৈরির ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।এসময় নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য তৈরি, খাদ্য দ্রব্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং পণ্যে মোড়ক ব্যবহার না করার অপরাধে কুমারটেক এলাকার দেশ ফুড বেকারীর মালিক দেলোয়ার হোসেনকে ৭০ হাজার টাকা ও উত্তর চারপাড়ার তিতাস বেকারীর মালিক হানিফ মিয়াকে ৫০ হাজারসহ মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদীর সহকারী পরিচালক মাহমুদুল রহমান ও পলাশ থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, জনস্বার্থে ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরণের অভিযান পলাশ উপজেলায় অব্যাহত থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT