1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

কুরআন অবমাননার প্রতিবাদে পলাশে বিক্ষোভ

নাসিম আজাদ | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৩২৭ বার
50

নাসিম আজাদ, নিজস্ব প্রতিবেদক : সুইডেনের রাজধানী স্টকহোমে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কুরআন পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর পলাশ উপজেলায়।

আজ শুক্রবার (৭ জুলাই) দুপুরে পলাশ উপজেলায় জুম্মার নামাজ শেষে হাজারো মুসল্লি জড়ো হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। পলাশ ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে পলাশ বাসস্ট্যান্ড ও ঘোড়াশাল ঘোড়া চত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা কুরআন অবমাননার প্রতিবাদে সরকারকে রাষ্ট্রিয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা ও দেশটির রাষ্ট্রদূতকে ডেকে তীব্র প্রতিবাদ জানানোর দাবি জানান। এছাড়াও আগামী সংসদ অধিবেশনে কুরআন অবমাননার প্রতিবাদে নিন্দা প্রস্তাবের জোর দাবি জানান। পাশাপাশি জাতিসংঘকে অবহিত করার দাবিও জানান বক্তরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নরসিংদী জেলা ওলামা পরিষদের সভাপতি অধ্যাপক মাওলানা মাসিহুর রহমান মামুন।

পলাশ উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পলাশ বাসস্ট্যান্ড খন্দকার বাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি ও নরসিংদী জেলা পরিষদের সদস্য ওবায়দুল কবির মৃধা, পলাশ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি জাকির হোসেন মৃধা, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা রুহুল আমীন সিদ্দিকী, এডভোকেট লোকমান হোসেন ও ডাক্তার জুলহাস মিয়া প্রমুখ।

অপরদিকে ঘোড়াশালের সমাবেশে বক্তব্য রাখেন, ঘোড়াশাল স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোজাম্মেল হক, মূলগাঁও ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলাল হোসেন, ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর হোসেন, সমাজসেবক মো: কামাল হোসেন প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT