1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ইসলামী আন্দোলন বাংলাদেশ “পলাশ শাখা”র তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৬ বার
39

নিজস্ব প্রতিবেদক : সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) নির্বাচনে পদ্ধতির প্রবর্তন ও জাতীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ শাখার তৃনমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল ঘোড়া চত্বর এলাকার পাশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ শাখার সভাপতি আলহাজ্ব মো: আমিনুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: ইকরাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির মহাসচিব (পীর সাহেব খুলনা) অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মো: আনোয়ার পারভেজ খান, ইসলামী শ্রমিক আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাসুদুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন ও ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য জি এম মোবারক হুসাইন।

আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব সুলাইমান ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার সহকারী দপ্তর সম্পাদক মো: ওয়ালী খান, পলাশ উপজেলা শাখার সহ-প্রশিক্ষণ সম্পাদক মো: রোমান খান,

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার সভাপতি মো: নাদিম মিয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার সভাপতি মো: শফিউল্লাহ আদনান ও ইসমালী যুব আন্দোলন বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার সভাপতি এম.এম, আতিকুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েন বলেন, শান্তিপূর্ণ উপায়ে একটি জাতীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিন। তাহলেই সংঘাত চলে যাবে, দেশের মানুষ ভালো থাকবেন। আমরাও চাই দেশের সবাই ভালো থাকুক।

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT