1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

আওয়ামীলীগ-বিএনপিতে ফেরেস্তা হয়ে ঢুকলে খুনি হয়ে বের হতে হয়: মুফতি ফয়জুল করিম

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৪২ বার
Oplus_131072
112

নরসিংদী প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামীলীগ এবং বিএনপি এমন দল যাতে ফেরেস্তা হয়ে ঢুকলেও খুনি হয়ে বের হতে হয়। পক্ষান্তরে ইসলামী আন্দোলনে খারাপ হয়ে ঢুকলে ফেরেস্তা হয়ে বের হয়।

ভেবেছিলাম ২৪ গণঅভ্যুত্থ্যানের ফলে বৈষম্য দূর হবে, জীবন দিয়ে জুলুম-অত্যাচার দুর করতে চাইলেও সম্ভব হয়নি। নির্বাচনের জন্য বৈষম্যবিরোধী আন্দোলন হয়নি, জুলাই বিপ্লবের উদ্দেশ্য কোন নির্বাচন নয়। পরিকল্পিতিভাবে দেশের পরিস্থিতি খারাপে পরিনত করেছে। আওয়ামীলী-বিএনপিতে ভাল মানুষ ঢুকলেও খুনি-খারাপ হয়ে বের হতে হয়। যারা ক্ষমতায় যেতে চান তারা কি বলে জনগণের কাছে ভোট চাইবেন! চিন্তা করে দেখবেন। বিএনপি মহাসচিবকে লক্ষ করে তিরি আরো বলেন, সকলকে নিয়ে ঐক্যবদ্ধ জাতি গঠনে কথা বলেন! বিরোধী দলের গলা চেপে ধরে, হত্যা করে মামলা দিয়ে রেইনবোন্যাশন হয়না।

তিনি সোমবার (২১ জুলাই) বিকেলে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপক্ষে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দিন। এসময় ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলনের জেলা নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT