1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

৩ সেপ্টেম্বর রায়পুরায় আসছেন পীর সাহেব চরমোনাই, প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের সাথে মতবিনিময়

Reporter Name
  • প্রকাশিতঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭৪ বার
454

এম. আজিজুল ইসলাম, রায়পুরা : ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন এবং গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ রায়পুরা উপজেলাকে নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা শাখার বিশাল জনসভা।

এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পৌর শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য, কলরবের নির্বাহী পরিচালক ও নরসিংদী-৫ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান।

তিনি বলেন, ‘৩ সেপ্টেম্বরের জনসভাকে সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। রায়পুরার ইতিহাসে এটি একটি অন্যতম বৃহৎ সমাবেশ হতে যাচ্ছে। উপজেলার ২৪টি ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে আগত জনগণের উদ্দেশ্যে পীর সাহেব চরমোনাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সমাবেশকে ঘীরে পৌর শহরের বিভিন্ন স্থানে শতাধিক স্বেচ্ছাসেবী কাজ করবেন।’

জনসভায় দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চব্বিশের গণ অভ্যুত্থানের অগ্রসেনানী চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দও জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন রায়পুরা উপজেলা উত্তর শাখার সভাপতি আব্দুল মতিন (শিপন মোল্লা), সেক্রেটারি শফিকুল ইসলাম রব্বানী, দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা বরকত উল্লাহ রশিদী, পৌর শাখার সভাপতি মুফতি মোশাররফ হোসাইন, সেক্রেটারী সাজেদুল্লাহ সায়েম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি এইচ এম নূরে আলম সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT