1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

শিবপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের মিলনমেলা অনুষ্ঠিত

শেখ মানিক | শিবপুর, নরসিংদী
  • প্রকাশিতঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৪০০ বার
107

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের আয়োজনে স্বেচ্ছাসেবী মিলনমেলা ‘বন্ধন’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ অক্টোবর) দিনব্যাপী উপজেলা অডিটরিয়ামে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন। অনুষ্ঠান উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল ফজল মীর। এসময় বিশেষ বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা রেজিস্ট্রার মাহফুজুর রহমান খাঁন রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক আল আমিন রহমান।

শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের মিলন মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আছলাম ভূঁইয়া ও সদস্য মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রায় ছয় শতাধিক স্বেচ্ছাসেবী অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জহিরুল হক ভূঞা মোহন এমপি বলেন, শিবপুরে একজন মানবিক নেতার বড় প্রয়োজন। আমরা সবাই নেতা হতে চাই, টাকা দিয়ে এমপি হতে চাই। আমি মানবিক কাজে আমার সাধ্যমতে সহযোগিতা করে যাচ্ছি। এতে আমি কোন দল দেখি না, মানবিক কাজে মানুষের পাশে থাকি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT