1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ঈদের বর্জ্য অপসারণে দিন-রাত মাঠে ভিপি খবিরুল ৯০ শতাংশ মুসলমানের এই দেশে ইসলাম টিকে থাকুক সেটা আ.লীগ চায়নি: মঞ্জুর এলাহী নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

শিবপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৩১৮ বার
59

শেখ মানিক : নরসিংদীর শিবপুরে ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী ধানুয়াস্থ শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরন করা হয়।

খেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ছাত্র ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খেলার প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো: সজীব এর পিতার মৃত্যুে উপস্থিত হতে পারেননি।

৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার চুড়ান্ত ফলাফল ঘোষনা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া বলেন, ভার্চুয়াল খেলায় অংশগ্রহণ করে আমাদের ছাত্র-ছাত্রীদের জীবন হুমকির মুখে রয়েছে। তাদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে হবে।

উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারন সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল ও শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীর প্রমুখ। খেলার সার্বিক পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT